ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জোরপূর্বক ইমামের পৈতৃক জমিতে স্কুলের দেয়াল নির্মাণ

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২০৯ বার পঠিত

জামালপুরে এক মসজিদের ইমাম ও তার ভাইয়ের পৈতৃক জমি দখল করে স্কুলের দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জামালপুর সদর উপজেলার শ্রীপুরে ঘটেছে এই ঘটনা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দড়িপাড়া – রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ চলছে।
দড়িপাড়া পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম রুহুল আমিন ও তার সহোদর রুহুল কুদ্দুছ এর পৈতৃক ৩৬ শতাংশ জমির ১২ শতাংশ অনেক পূর্বেই স্কুলের নামে দান করা হয়েছে।

বাকি ২৪ শতাংশ জমি শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নেতৃত্বে জোরপূর্বক দখলে নিয়ে স্কুলের বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হচ্ছে।

রুহুল আমিন ও রুহুল কুদ্দুছ জানান, আমাদের পৈতৃক জমি আমাদের সাথে কোন ধরনের মীমাংসা না করেই চেয়ারম্যান আজিজুল হক ফণির নেতৃত্বে দখল করে নেয়া হচ্ছে।

এই জমি নিয়ে আদালতে মামলা চলছে,স্ট্যাটাসকো দেয়া আছে। এই জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও চেয়ারম্যান এর নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের বাড়িঘরে হামলা করেছিল। ঘরের পাশের জমি বেদখলের চেষ্টা করেছিল।
হামলা নির্যাতনের ভয়ে আমরা ঠিকঠাক বাইরে যেতে পারিনা। জানা গেছে, চেয়ারম্যান আজিজুল হক ফণি ইতিপূর্বে সেই স্কুলের শিক্ষক ছিলেন, এখন তিনি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি।

সব মিলিয়ে তিনি তার প্রভাব খাঁটিয়ে ২৪ শতাংশ জমি স্কুলের দখলে নিতে মরিয়া। এসব বিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান আজিজুল হক ফণি বলেন,আমি কেন জমি দখল করতে যাবো? স্কুলের জমিতেই দেয়াল নির্মাণ করা হচ্ছে। ইমামের বাড়িঘরে হামলার বিষয়ে বলেন,আমি ওখানে যাবো কেন? ওসব বাড়িঘর অন্য উপজেলায়। আদালতের নির্দেশ অমান্য করে দেয়াল নির্মাণের বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন,আদালতের নির্দেশ অমান্য করার সুযোগ নাই।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কমকর্তা লিটুস লরেন্স চিরান বলেন,বিষয়টি অবগত নই, এরকম ঘটনা ঘটলে বিষয়টি জেনে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

ট্যাগস :

জোরপূর্বক ইমামের পৈতৃক জমিতে স্কুলের দেয়াল নির্মাণ

আপডেট সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩