ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, তবে রয়েছে কিছু শর্ত: সালাহউদ্দিন

প্রতিদিনের ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ২৪৪ বার পঠিত

Oplus_0

বিএনপি যেকোনো সময় ‘জুলাই সনদ’-এ স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সনদের খসড়া হাতে পাওয়ার পর ৩০ জুলাইই কিছু সংশোধনীসহ লিখিত জবাব দিয়েছে বিএনপি এবং বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করছে দলটি।
সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন।
তিনি জানান, জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। প্রস্তাবিত ঘোষণায় ২৬ মার্চকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তাতে বিএনপি দ্বিমত পোষণ করেছে। এছাড়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়ার প্রস্তাবও দিয়েছে বিএনপি।
সালাহউদ্দিন বলেন, “সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে—বিএনপি নাকি সহযোগিতা করছে না কিংবা নিশ্চয়তা না পেলে সই করবে না। এটি সত্য নয়। বিএনপি যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়ে অংশ নিচ্ছে এবং প্রয়োজনীয় সংশোধনীও দিয়েছে।”
তবে এখনও পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের কোনো দাওয়াত বিএনপি পায়নি বলেও জানান তিনি।
ঘোষণাপত্রে বিএনপির দেওয়া সংশোধনগুলো গ্রহণ না করা হলে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ।

ট্যাগস :

জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, তবে রয়েছে কিছু শর্ত: সালাহউদ্দিন

আপডেট সময় : ১১:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫