ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাউথখালী ইউনিয়ন বিএনপি’র আনন্দ র‍্যালি

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৯৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৫ টায় আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা একটি বর্ণাঢ্য র‍্যালি নিয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার, উপজেলা যুবদল নেতা মাসুম হাওলাদার, রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদারসহ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাউথখালী ইউনিয়ন বিএনপি’র আনন্দ র‍্যালি

আপডেট সময় : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬