সংবাদ শিরোনাম ::
জামালপুরে রাস্তার পাশে মর্টার শেলের সন্ধান
মো: আলা আমিন - জামালপুর :
- আপডেট সময় : ১০:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পঠিত

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের কোজগড় এলাকায় মর্টার শেলের সন্ধান পাওয়া গেছে । আজ সন্ধ্যায় মর্টার শেলটি রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় ছোট জংলার মতো জায়গায় মর্টার শেলটি পাওয়া গেছে। একটি প্রসেসিংয়ের মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আগামীকাল সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।




















