ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো: আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৬ বার পঠিত

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ এপ্রিল)  সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিজু আহমেদ।

জানা যায়, সদর উপজেলার ১৯টি মাদরাসা ও এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি মাদরাসা ও এতিমখানায় প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ লিটার তেল ও ২ কেজি ছোলা।

ট্যাগস :

জামালপুরে এতিম ও ভাগ্যহত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৮:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩