সংবাদ শিরোনাম ::
জামালপুর জেলা আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ
মো: আলা আমিন-জামালপুর:
- আপডেট সময় : ০৫:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ১৫৫ বার পঠিত

পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো মোজাফফর হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এসময় দু:স্থ ও অসহায়দের মাঝে ১ হাজার প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়।



















