সংবাদ শিরোনাম ::
জামায়াতের অমুসলিম শাখায় স্বেচ্ছায় অর্থ দিচ্ছে আমাদের পরিবার: কৃষ্ণা বালা রানী
নাঈম ইকবাল কুমিল্লা (চৌদ্দগ্রাম):
- আপডেট সময় : ০৯:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পঠিত

জামায়াতে ইসলামীর অমুসলিম শাখায় স্বেচ্ছায় আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন কৃষ্ণা বালা রানী নামে এক অমুসলিম নারী। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন,“অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে, আসলে বিষয়টা একদম ভিন্ন। আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই আমরা স্বেচ্ছায় আর্থিক অংশ দিয়ে আসছি।”
তিনি আরও লিখেন,“অন্যান্য দলের নেতাকর্মীরা সাধারণত টাকা বা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে, কিন্তু জামায়াতের কর্মীরা দলকে টাকা বা সম্পদ দিয়ে রাজনীতি করেন।”
পোস্টের মন্তব্যে কৃষ্ণা বালা রানী জানান, তার ছোট বোন, মেজো বোন এবং দাদারা সবাই কম-বেশি অর্থ সহায়তা দেন, যা সমাজের কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।




















