চৌদ্দগ্রামে পরিবেশ সংরক্ষণে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ
- আপডেট সময় : ১১:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ২৫৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে কানাইল নদীতে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা অবমুক্ত করেছে জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
রোববার (১৩ জুলাই) বিকেলে মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বসন্তপুর এলাকায় এ পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর শাহেদুর রহমান, অর্থ সম্পাদক কামরুল হাসান, মিডিয়া ও প্রচার সম্পাদক ইফতেখার ইসলাম মিসকাত, সমাজসেবা সম্পাদক শামীমুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিটের জামায়াত নেতা উসমান, আসিফ, হোসাইন, শহীদ, জিহাদ, জাকির, খোকন, তানিম এবং যুব নেতা আবু বকরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাখাওয়াত হোসেন শামীম বলেন,“মৎস্য পোনা অবমুক্ত করা শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, এটি সামাজিক দায়িত্ববোধ এবং সওয়াবের কাজ। আমরা চাই নদী, খাল ও জলাশয়গুলো প্রাণ ফিরে পাক, এবং মানুষ তার সুফল ভোগ করুক। জামায়াত সবসময়ই জনগণের পাশে থেকে মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।”
ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন বলেন,“বর্তমান সময়ে নদী ও জলাশয়ে প্রাকৃতিক মাছের সংকট দিন দিন বাড়ছে। আমরা এই উদ্যোগের মাধ্যমে নদীতে প্রাণ ফেরাতে চাই। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের পরিবেশ ও সমাজকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাব।”
বক্তারা আরও বলেন, “সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তায় জামায়াত সবসময়ই জনগণের আস্থা অর্জন করে এসেছে। এই কার্যক্রম তারই একটি অংশ।”
























