ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১১৬ বার পঠিত

“গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ”—এই প্রত্যয়কে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীরহাট ইউনিয়ন (যুব বিভাগ) আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার খিরনশাল বাজারে আয়োজিত এ আয়োজনে প্রায় ২০০টি ফলদ ও বনজ গাছ রোপণ ও বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ,যুবক, ছাত্র ও স্থানীয় পরিবেশবান্ধব সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাখাওয়াত হোসেন শামীম।এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন,অর্থ সম্পাদক কামরুল হাসান, প্রচার ও মিডিয়া সম্পাদক ইফতেখার ইসলাম মিশকাত, সমাজসেবা সম্পাদক শামীমুল ইসলাম মজুমদার, ৪নং ওয়ার্ড যুব সভাপতি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এবং অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামীম বলেন,“বৃক্ষ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে গাছই হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। আমরা রাজনীতির বাইরেও সমাজ ও পরিবেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। বৃক্ষরোপণের এই উদ্যোগ আমাদের তরুণদের সচেতন ও দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলবে।”

ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইসরাফিল হোসেন বলেন,“আজ আমরা শুধু চারা বিতরণ করিনি, আমরা ভবিষ্যতের জন্য একটি আশার বীজ বপন করেছি। প্রতিটি ওয়ার্ডে এ কর্মসূচি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। একটি গাছ, একটি প্রাণ—এই চেতনায় আমরা বিশ্বাস করি।”

এই বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য ছিল স্থানীয় জনগণকে পরিবেশ বিষয়ে সচেতন করা,বাড়ির আঙিনায় কিংবা রাস্তার ধারে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করা এবং ফলজ গাছ রোপণের মাধ্যমে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানো।

স্থানীয়রা জানায়,এ ধরনের কর্মসূচি শুধু গাছ নয়, নতুন প্রজন্মকে প্রকৃতির সঙ্গে সংযুক্ত করার একটি সুযোগও বটে। পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের এগিয়ে আসা প্রশংসনীয়।

চৌদ্দগ্রামে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫