ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে কৃষি বিষয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক

নাঈম ইকবাল- কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ২৩৯ বার পঠিত

কৃষির উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষি অফিসের উদ্যোগে ৮নং মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন। সভাপতিত্ব করেন ৮নং মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

সভায় কৃষকদের উদ্দেশে উপজেলা কৃষি অফিসার মোঃ জোবায়ের হোসেন বলেন—
“কৃষির উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ও নতুন জাতের ফসল চাষে কৃষকদের এগিয়ে আসতে হবে। সরকার কৃষকদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে, যা সঠিকভাবে কাজে লাগাতে হবে।”

সভাপতির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন—
“গ্রামীণ অর্থনীতির প্রাণ হলো কৃষি। কৃষকদের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে কৃষি উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও সমাধানের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

চৌদ্দগ্রামে কৃষি বিষয়ে মতবিনিময় সভা ও উঠান বৈঠক

আপডেট সময় : ০৯:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫