ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গোয়ালন্দ থেকে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পঠিত

Oplus_131072

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার অন্যতম আসামি বাদশা গাজী (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

গ্রেফতারকৃত বাদশা গাজী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া গ্রামের কুদ্দুস গাজীর ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের পেছনের ঘটনা,ফরিদপুরের কোতয়ালী থানার ছাত্তার প্রামানিক ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৩০ জানুয়ারি সকালে তার ছেলে ফরহাদ প্রামানিক (২০) বাবার অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ৩১ জানুয়ারি দুপুরে কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকার এক কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহটি কলাপাতার নিচে চাপা দেওয়া ছিল।

পরবর্তীতে ফরহাদের বাবা ১ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ০১/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড)।

চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গোয়ালন্দ থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫