ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির ব্যতিক্রমী আয়োজন

মোঃ নুরুল ইসলাম- সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ২৩৬ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী দারিয়াবান্দা প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ জুন ২০২৫) বিকাল ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় প্রথমে দারিয়াবান্দা ও বিকেল ৫ টায় মাঠে গড়ায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ শিকদার, জনাব আব্দুর সামাদ, ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন মোল্লা, জনাব আলী আহমেদ খলিফা,নুর আহমেদ খলিফা, ইন্জিনিয়ার হেলাল উদ্দিন, আব্দুল হামিদ মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা, গোলাম রব্বানী, সিরাজুল হক খলিফা, সাইদুল হক খলিফা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাত ৮টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ হায়দার আলী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক খালিদ হাসান লিওন।

সভায় সমিতির বিগত কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রাক্তনদের ঐক্যবদ্ধভাবে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও আমন্ত্রিত অতিথিদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হয়, যা মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

এমন আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা আবেগাপ্লুত হন এবং নিয়মিত এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী কল্যাণ সমিতির ব্যতিক্রমী আয়োজন

আপডেট সময় : ০৩:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫