ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দের দৌলতদিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৭৮ বার পঠিত

সারা বাংলাদেশে একযোগে চলা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্ট দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১২ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে দুদিন ব‍্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ে মোট ১৩ টি প্রাথমিক বিদ‍্যালয় অংশ নেন। সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গেল্ডকাপ (বালক) পর্যায়ের প্রথম ফাইনাল খেলায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম জলিল সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মধ‍্যকর নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য সমতা থাকায় টাইব্রেকারে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ৪-৩ গোলে জলিল সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়কে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বেলা ১২ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ(বালিকা) পর্যায়ের ফাইনাল খেলায় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম চর কর্ণেশনা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মধ‍্যকর নির্ধারিত সময়ের খেলা গোল শূণ‍্য সমতা থাকায় পরবর্তীতে টাইব্রেকারে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ৬-৫ গোলে চর কর্ণেশনা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়কে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল’র সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দিতে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমুখসহ অংশগ্রহণকৃত সকল বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা।

উপস্থিত অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের প্রত‍্যেক খেলোয়াড়কে মেডেল এবং দলীয়ভাবে চ‍্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন।

গোয়ালন্দের দৌলতদিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪