ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দের চরাঞ্চলের বিভিন্ন জনদুর্ভোগ স্থলে ব্রিজ নির্মানের স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৪২ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নে অবস্থিত প্রত‍্যান্ত চরাঞ্চলের জনগণের চলাচল ও কৃষি পন্য বহনের সুবিধার্থে ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।

ব্রিজ নির্মাণের স্থান তিনটি হচ্ছে উপজেলার উজানচর ইউনিয়নে দুইটি এবং উজানচর ও দৌলতদিয়া আংশিক এলাকা নিয়ে আর একটি ব্রিজের স্থান নির্ধারণ সম্পূর্ণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ বৃদ্ধিতে ব্রিজ তিনটির কাজ দ্রুত শুরু হবে। ব্রিজ তিনটি হলো যথাক্রমে উজানচর ৯ নং ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় হতে ফৈজদ্দিন মাতব্বর পাড়া অভিমুখী খালের উপর ৫০ মিটার ব্রিজ, চর দৌলতদিয়া হতে আজিজ মৃধা পাড়া শাখাওয়াতের বাড়ির পাশে খালের উপর ৫০ মিটার ব্রিজ এবং উজানচর চর কর্ণেশনা হতে দৌলতদিয়া ৭ নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়া পর্যন্ত মরা পদ্মার উপর ৫০ মিটার ব্রিজ তৈরির স্থান নির্ধারণ করা হয়।

এসময় তিনটি ব্রিজের স্থান নির্ধারণ এবং স্থানীয় জন প্রতিনিধি, এলাকার লোকজনের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে কথা বলতে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামাল মোল্লাসহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ ও সাধারণ জনগণ।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়তে সর্বপ্রথমে সে এলাকার রাস্তাঘাট উন্নয়নে বিশেষ অবদান রাখতে হবে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট মেরামত প্রয়োজন। চরাঞ্চলের মানুষের কৃষি পন‍্য পরিবহন সুবিধা এবং স্বল্প সময়ে শহরের সাথে দ্রুত যোগাযোগ বৃদ্ধিতে ব্রিজটি তিনটি করার উদ্যোগ গ্রহণ করেছি। স্থান নির্ধারণ ও ব্রিজের দৈর্ঘ্যের পরিমাপ নেয়া হয়েছে। দ্রুতই একটি প্রকল্পের মাধ‍্যমে ব্রিজ তিনটির কাজ শুরু করা হবে। এতেকরে এক অঞ্চলের মানুষের সাথে আরেক অঞ্চলের যোগাযোগের ব‍্যাপক উন্নতি হবে বলে আশা করছি।

গোয়ালন্দের চরাঞ্চলের বিভিন্ন জনদুর্ভোগ স্থলে ব্রিজ নির্মানের স্থান পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪