ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৩৮৭ বার পঠিত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ক্রীড়া সংস্থা ও গোয়ালন্দ প্রেসক্লাব পরস্পর মুখোমুখি হয়।

খেলার প্রথমার্ধে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেনের দূরপাল্লার থ্রোতে গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ হেড করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিট পরেই উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ মাহফুজুর রহমান মিলন’র চমৎকার হেডে সমতায় ফেরে উপজেলা ক্রীড়া সংস্থা দল। এরপর পাল্টাপাল্টি আক্রমন হলেও কোন দলই আর গোল গোল করতে পারেনি। ক্রীড়া সংস্থার ক্যাপ্টেন জ্যোতি বিকাশ সহ তরুন ফুটবলাররা মূহুমূর্হু আক্রমন করতে থাকেন। কিন্তু গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখের নেতৃত্বে শক্তিশালী ডিফেন্স লাইন, অভিজ্ঞ গোলকিপার সহিদুল ইসলাম সবগুলো আক্রমন প্রতিহত করে দেন।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় পরিচালনা পর্ষদ দুদলকে বিজয়ী বলে ঘোষণা করেন।

খেলায় ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন গোয়ালন্দ প্রেসক্লাব দলের গোল রক্ষক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. শহীদুল ইসলাম।

প্রীতি ম‍্যাচে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জ‍্যােতি বিকাশ চন্দ্র। গোয়ালন্দ প্রেসক্লাব দলের নেতৃত্ব দেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আবুল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ অন‍্যান‍্য সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রীতি ম‍্যাচটি পরিচালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪