গোয়ালন্দে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কমিটি গঠন,সভাপতি হাফিজা, সম্পাদক জাকির
- আপডেট সময় : ০৮:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ৫৩০ বার পঠিত

বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে হাফিজা সুলতানা সভাপতি ও মুহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া, রাজবাড়ী জেলা কমিটির সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ। নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে মো. সবুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মো. সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক পদে মো. সফিউল্লাহ সবুজ, সদস্য পদে সুলতান উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন, মো. রুবেল শেখ, সুলতা রানী, মো. আনোয়ার হোসেন, সোহান শেখ, মাহফুজা খাতুন, পান্না আক্তার, কামরুন নাহার নির্বাচিত হন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার বিদায়ী সভাপতি মো. আব্দুর রহিম শেখ।



















