সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার যোগাদান
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ১১:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২২৬ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দতে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি যোগদান করেছেন। গত রবিবার (৭ জুলাই) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি ।
তিনি ঢাকা মোহাম্মদ পুর এলাকার স্থায়ী বাসিন্দা। ৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২০১৪ সালে স্বাস্থ্য সেবায় নিয়েজিত হন তিনি। এর আগে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি সকলের সহযোগিতায় এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নসহ সকল বিষয়ে কাজ করবেন বলে জানান এই কর্মকর্তা।














