ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ২৩৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এ উপলক্ষে পহেলা বৈশাখ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্য লালনকারী মুখোশ বহন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

“তাপস নি:শ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে”-প্রতিপাদ‍্যে
শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া উজনচর ইউনিয়নের শিল্পীরা ঐতিহ্যবাহী পালকি বহন করে পরিবেশন করেন চমৎকার পালকির গান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩