গোয়ালন্দে ডিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক
- আপডেট সময় : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৮৭ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো,
শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার উলাইল গ্রামের মৃত ইউসুফ খান এর ছেলে জমশের খান (২৫) এবং নরসিংদী জেলার রায়পুর থানার শাহাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫)।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান।
জানা যায় রবিবার দিবাগত রাত সারে ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন বাঁশের সাঁকোর পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে একশত পুরিয়া (দশ গ্রাম) হেরোইন সহ তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান আরও জানান, আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের রুজু প্রক্রিয়াধীন রয়েছে।














