ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দে কেকেএস পিভিসিইপি প্রকল্পের পিআইসি কমিটির মিটিং অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩ ২৭৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর আয়োজনে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় দৌলতদিয়ায় পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করণে কেকেএস পিভিসিইপি প্রকল্পের পিআইসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা ১২ টায় কেকেএস কনফারেন্স রুমে এ মিটিং অনুষ্ঠিত হয়।

কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুনের সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান , গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের উপাদক্ষ মো. আব্দুল হালিম তালুকদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চম্পা খাতুনসহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যগণ এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, প্রকল্পটি দীর্ঘদিন ধরে এ উপজেলায় কাজ করছে। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয় এবং বছরে তিনবার সভা করা হয়। প্রকল্পটির দ্বিতীয় ফেইজের কাজ সম্পর্কে সকলকে এসময় অবহিত করা হয়।

প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ শেষে প্রকল্প সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আমরা ইতিপূর্বে গোয়ালন্দ উপজেলা প্রশাসন এবং কেকেএস ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিং কর্ণার স্থাপন করেছি। আমরা চাচ্ছি গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই হাইজিং কর্ণারের ব্যবস্থা করতে। তিনি আরও বলেন, কেকেএস ও সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আরও ২টি কলেজ ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে হাইজিং কর্ণার স্থাপন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে। এধরণের কার্যক্রম পরিচালনা করার জন‍্য বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গোয়ালন্দে কেকেএস পিভিসিইপি প্রকল্পের পিআইসি কমিটির মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩