সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ইউএনও’র হস্তক্ষেপে ৫০ কেজি জাটকা জব্দ , আড়ৎদারকে জরিমানা
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
উদ্ধারকৃত ইলিশগুলো দুইটি মাদ্রাসা, এতিমখানা ও একটি সেফ হোমে বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৬ টায় উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা ইলিশ কেনা-বেচার সাথে জড়িত দুলাল চালাক নামের এক মাছের আড়ৎদারকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস এবং দৌলতদিয়া নৌ- পুলিশের একটি দল অংশ নেন।
ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জাটকা ইলিশ শিকার, মজুত ও কেনা-বেচা শাস্তিযোগ্য অপরাধ। জাটকা ইলিশ সংরক্ষণ করা গেলে নদীতে সারা বছর ইলিশ পাওয়া যাবে এবং দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ মাছ খেতে পারবেন। তাই এ বিষয়ে আমাদের সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।



















