ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার মহিত হীরা, ডেইলি অবজারভার প্রতিনিধি সিরাজুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা পাট কর্মকর্তা নিজাম উদ্দীন, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক রাকিবুজ্জামান প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২.০১মিনিটে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবের শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, গোয়ালন্দ প্রেসক্লাব, রাজনৈতিক দলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্বা নিবেদন করেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা অর্ধনিমিত ভাবে উত্তোলন করা হয়।

আলোচনা সভা শেষে ভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

গোয়ালন্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫