ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দ উপজেলায় পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তার-৪

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৪৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪ জন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার (১৪ আগষ্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

থানা সূত্রে জানাযায় রোববার (১৩ আগষ্ট) দিবাগত গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এসআই মো. আশরাফুল ইসলাম, এ এস আই মো. শফিউল আলম, এ এস আই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে জিআর পরোয়ানা ভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করে।

জি আর পরোয়ানা ভুক্ত গ্রেপ্তারকৃত ৪ আসামি হলো, জিআর নং- ১৪২/২০২৩ এর উজানচর ইউনিয়ন ২নং দিরাজতুল্লা মৃধা পাড়া’র মো. সেকেন মৃধা’র ছেলে মো. জহিরুল মৃধা (৩২), জিআর নং- ১৪২/২০২৩ এর পরোয়ানা ভুক্ত একই ইউনিয়নের উত্তর মজি ফকির পাড়া’র মৃত আব্দুল খালেক শেখ এর ছেলে বিল্লাল শেখ ভাসমান (৪৫), জি আর নং-৮০/১৮ এর পরোয়ানা ভুক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহিদাপুর এলাকার মৃত-শমসের গাজী’র ছেলে লাভলু গাজী (৫০) ও জি আর নং-২৪৭/১৯ এর পরোয়ানা ভুক্ত দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া’র মো. জলিল মন্ডল এর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।

এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত জি আর পরোয়ানা ভুক্ত আসামিদেকে সোমবার দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলায় পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তার-৪

আপডেট সময় : ০৯:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩