গোয়ালন্দ ইউএনও এর উদ্যোগে ভেষজ ও ফলের চারা রোপণ
- আপডেট সময় : ০৯:৩১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৫১ বার পঠিত

“সবাই জাগলে পরিবর্তন হবে “ এই প্রতিপাদ্যে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর উদ্যোগে
ভেষজ ও ফলের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) উপজেলার মডেল মসজিদ, বাস স্ট্যান্ড ও মরা পদ্মা সংলগ্ন এলাকায় এই কর্মসূচীর অংশ হিসেবে তিনি বৃক্ষ রোপণ করেন। এসময় তিনি সাথে অফিস সহকারীদের রেখে ছুটির দিনে একাই এই মহতী কাজ করেন।
‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ শ্লোগানকে সামনে রেখে এবং সবুজায়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে তিনি ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যেতে চান।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় এবং সবুজায়নেগাছ লাগানো প্রয়োজন। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া অন্যান্য বৃক্ষের তুলনায় ঔষধি গাছ আমাদের বিভিন্ন ভাবে কাজে লাগে, ফল গাছ থেকে আমরা দেশী ফল খেতে পারি এবং পরিবেশের জন্য উপকার। মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে উপকার করে। সবাই জাগলে পরিবর্তন হব। আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে।




















