ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ আবু জাফর মন্ডল- গাইবান্ধা :
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১০৬ বার পঠিত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল।
গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলা স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানীসহ জেলা ও সাত উপজেলার বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশে এখন পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। এ অবস্থার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

ট্যাগস :

গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫