ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

খোকসায় ডাকাতির ঘটনায় দুই জন আটক

পুলক সরকার,কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ১৯৪ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা পৌর ৪নং ওয়ার্ডের ভূমি অফিস এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গত শনিবার দিবাগত ভোররাতে ডাকাতরা তাণ্ডব চালায়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।

এবিষয়ে পরদিন রবিবার ব্যবসায়ী অসিম পাল বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দায়ের করেন।

ওই ডাকাতি মিশনে জড়িত থাকা সন্দেহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ঘন্টার ভিতর দুই জনকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পাতিলডাঙ্গী গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোঃ সোহাগ শেখ (২০) ও ওসমানপুর গ্রামের মোঃ আসলাম এর ছেলে সুমন (২৯)।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, ডাকাতেরা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ১২ ঘন্টার মধ্যে দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে মামলা নং-০৬। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাত সদস্যদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসায় ডাকাতির ঘটনায় দুই জন আটক

আপডেট সময় : ০৫:৩৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩