সংবাদ শিরোনাম ::
খুলনা বারাকপুরে ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরাইলের হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মিহির, খুলনা ব্যুরো:
- আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৩৮২ বার পঠিত

ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরাইলের বর্বর রচিত হামলার প্রতিবাদে বারাকপুর ইউনিয়ন ওলামা পরিষদ আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ৪টায় দিঘলিয়া উপজেলা বারাকপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর পূর্বে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মিছিলযোগে হাজার হাজার মুসল্লী এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে। মুফতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও মুফতি আব্দুর রহিমের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বারাকপুর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ আবু নাঈম, বারাকপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা আলী আকবর, মাওলানা মনজুরুল ইসলাম ,মুফতি শরিফুল ইসলাম, হাফেজ মাসনুন হোসাইন ,মাওলানা হাসান ,মুফতি তাজ উদ্দিন সহ ওলামায়ে কেরামগণ ।




















