ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

খানসামায় ভুট্টা ক্ষেতে থেকে মিলল গৃহবধূর লা-শ

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৭৩ বার পঠিত

দিনাজপুরের খানসামায় ভুট্টা ক্ষেত থেকে আনিছা বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইলিয়াস হাজিপাড়ার পূর্ব পাশে শফিকুল ইসলাম (বাইদুল) এর ভুট্টা ক্ষেত থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিছা ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দুবলিয়া গ্রামের দোলাপাড়া এলাকার মো. মাহফুজ আলমের স্ত্রী এবং একই ইউনিয়নের ইলিয়াস হাজিপাড়া গ্রামের মৃত আলমের মেয়ে।

পুলিশ জানায়, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে যাই। এরপর লাশ উদ্ধার করি। মেয়েটি গত কয়েক মাস ধরে তার বাবার বাসায় থাকতো। স্বামীরও যাতায়াত এবং ফোনে যোগাযোগ ছিল। কিছুদিন আগে মৃত আনিছার স্বামী তার শশুর বাড়ি থেকে টাকা ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে লজ্জায় সে আসে না শুধু ফোনে নিয়মিত যোগাযোগ করতো।

মৃত আনিছার চাচা মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমাদের মেয়েকে জামাই হত্যা করেছে। গতকাল সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় আমাদের জামাই আমাদের বাড়িতে আসে আমরা তাকে আপ্যায়ন করি। এরপর আমাদের মেয়েকে তার পরিবারের কাছে নিয়ে যায়।

মৃত আনিছার ভাই মনিরুজ্জামান মনির বলেন, আমার বোনকে আমার দুলাভাই নিয়ে যায়। রাত ১১ টায় ফোন করলে জানায় আমার (দুলাভাই) কাছে আছে। আমার স্ত্রী ভোর বেলা ফোন দিলে বলে সে (আনিছা) আমার কাছে নাই, আমি রেখে এসেছি। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আনিছার শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার স্বামী পলাতক রয়েছেন। আমরা তাকে ধরার চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

খানসামায় ভুট্টা ক্ষেতে থেকে মিলল গৃহবধূর লা-শ

আপডেট সময় : ০৬:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫