ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ২০৮ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে চলতি ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ও গ্রীস্মকালীন প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২৪ মার্চ সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে প্রণোদনার সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রতন কুমার ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম।

উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার জানান, চলতি অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ও গ্রীস্মকালীন মুগডাল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫০০ জন কৃষকের মধ্যে উফশী আউশ এবং ২০ জন কৃষককে গ্রীস্মকালীন মুগডাল প্রণোদনা বিতরণ করা হবে।

কর্মসূচির আওতায় আউশ ফসলে একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ,ডিএপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং গ্রীস্মকালীন মুগডাল ফসলে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি বিনামূল্যে বিতরণ করা হবে।

খানসামায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট সময় : ০৬:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫