ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় পাম্পে তেল নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল মাসুদের

মোঃ লায়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৯৯ বার পঠিত

Oplus_131072

দিনাজপুরের খানসামা উপজেলায় বাইকের তেল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তেলের গাড়ি পাম্পে প্রবেশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

খানসামায় পাম্পে তেল নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল মাসুদের

আপডেট সময় : ১১:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬