ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

খানসামায় নিজে ঘরে মধ্যবয়সী ব্যক্তির আ-ত্ম-হ-ত্যা

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬৭ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় মো. শফিকুল ইসলাম ওরফে সাদা (৪৬) নামে এক মধ্যবয়সী ব্যক্তি আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছেলের সঙ্গে কথা বলেন। পরে ছেলে বাইরে চলে গেলে শফিকুল ইসলাম ঘরে একাই অবস্থান করছিলেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ ঘরের ভেতরে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি।
খবর পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

খানসামায় নিজে ঘরে মধ্যবয়সী ব্যক্তির আ-ত্ম-হ-ত্যা

আপডেট সময় : ১১:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬