খানসামায় “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা”
- আপডেট সময় : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলায় “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ ডিসেম্বর খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজনে পাঁচপীর (ডাঙ্গাপাড়া),খামারপাড়া ইউনিয়নে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভায় টিটিসির অধ্যক্ষ নিমাই কুমার দত্ত এর সভাপতিত্ব উপস্থিত ছিলেন ক্ষুদ্র নি-গোষ্ঠীর গ্রাম প্রধানসহ বসবাসকারী জনগণ এবং টিটিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য খানসামা টিটিসির অধ্যক্ষ আহবান জানান। একই সঙ্গে তিনি তার বক্তব্যে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন সুযোগ-সুবিধার বর্ণনা করেন। তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খানসামা টিটিসিতে অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।














