ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ক্যান্সার আক্রান্ত হারুন শেখের পাশে জিয়া স্মৃতি সংসদ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;
  • আপডেট সময় : ০৫:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৪৫৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জিয়া স্মৃতি সংসদ। ক্যান্সারে আক্রান্ত উজানচর ইউপির ৫নং ওয়ার্ড মঙ্গলপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে হারুন শেখকে (২৪) সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে আর্থিক সহায়তা।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে উজানচর ইউপির মঙ্গলপুর এলাকায় তাদের বাড়িতে গিয়ে এই সহায়তা তার হাতে তুলে দেন উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সোলিম, মো: শাহিন মৃধা,উজানচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সহ-সভাপতি জিয়া স্মৃতি সংসদ , মনির খান, সহ-সভাপতি উজানচর ইউনিয়ন বিএনপি
ও সভাপতি জিয়া স্মৃতি সংসদ উজানচর ইউনিয়ন, জিয়া স্মৃতি সংসদের পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, উজানচর ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মন্ডল প্রমুখ।

উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীন মোল্লা জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও অসুস্থ মানুষের পাশে থাকার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন হারুন শেখ। চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়াছে। এসময় স্থানীয়রা এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এবং সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকে এ ধরনের সহানুভূতিশীল কর্মকাণ্ডের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

ক্যান্সার আক্রান্ত হারুন শেখের পাশে জিয়া স্মৃতি সংসদ

আপডেট সময় : ০৫:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫