
রাজবাড়ীর গোয়ালন্দে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জিয়া স্মৃতি সংসদ। ক্যান্সারে আক্রান্ত উজানচর ইউপির ৫নং ওয়ার্ড মঙ্গলপুর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে হারুন শেখকে (২৪) সংগঠনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে আর্থিক সহায়তা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে উজানচর ইউপির মঙ্গলপুর এলাকায় তাদের বাড়িতে গিয়ে এই সহায়তা তার হাতে তুলে দেন উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রেজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সোলিম, মো: শাহিন মৃধা,উজানচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সহ-সভাপতি জিয়া স্মৃতি সংসদ , মনির খান, সহ-সভাপতি উজানচর ইউনিয়ন বিএনপি
ও সভাপতি জিয়া স্মৃতি সংসদ উজানচর ইউনিয়ন, জিয়া স্মৃতি সংসদের পৌর শাখার সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক হাসান মৃধা, উজানচর ইউনিয়ন জিয়া স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মন্ডল প্রমুখ।
উপজেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শাহীন মোল্লা জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় ও অসুস্থ মানুষের পাশে থাকার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন হারুন শেখ। চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়াছে। এসময় স্থানীয়রা এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন এবং সমাজের বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকে এ ধরনের সহানুভূতিশীল কর্মকাণ্ডের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।