কেশবপুরে পৌর জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ১২:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৫৪ বার পঠিত
কেশবপুরে পৌর জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ,কেক কাটা,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর সকালে পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বাসুদেব মিত্র এর সভাপতিত্বে ও পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শাহীন আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠ বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ও কেক কাটেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,২২৭ এর ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান,পৌর জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর বিশ্বাস,ফিরোজ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,পৌর জাতীয় শ্রমিক লীগ নেতা উত্তম ঘোষ,টিক্কা খান,মিজানুর রহমান,আব্দুল আজিজ সহ পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন পৌর জাতীয় শ্রমিক লীগ নেতা আব্দুল সবুর।
























