ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

কেশবপুরে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজিজুর রহমান-কেশবপুর (যশোর):
  • আপডেট সময় : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

কেশবপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে কাউন্সিলর পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ নভেম্বর বিকেলে কেশবপুর পৌরসভার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ভৃক্তুভোগীরাসহ কেশবপুরের ৩ শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসরণের দাবি জানিয়ে ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,পৌর যুবলীগ নেতা জয় ভদ্র,ফারুক হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কাউন্সিলর আফজাল হোসেন বাবুকে একজন চাঁদাবাজ ও অবৈধ দখলদার হিসেবে আখ্যা দিয়ে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করার দাবি জানান।

এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপরে নিকট কাউন্সিলর পদ থেকে অপসারণ করার জন্য স্মারকলিপি প্রদান করবেন বলে উল্লেখ করেন।

বক্তারা আরো বলেন, পৌর শহরের মধুসড়কে আব্দুর করিম নিজ জমিতে বিল্ডিং নির্মান করতে গেলে তার কাছে লক্ষধিক টাকা চাঁদা দাবি করেন বাবু।

আলতাপোল এলাকায় মেহেদি বিশ্বাসের জমি দখল, গরুহাটার পাশে আব্দুল মজিদ বড় ভাইয়ের ক্রয়কৃত জমি সীমানা দিতে গেলে তার কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি,মধুসড়কের শিউলি গার্মেন্টেসের মালিক নূর ইসলামের জমি সংক্রান্ত বিরোধে ৫০ হাজার টাকা চাঁদা আদায়, পল্লী বিদ্যুৎ সাবষ্টিশনের সামনে হাবিবুর রহমান ও খোকনের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

এরমধ্যে হাবিবুর রহমানের নিকট থেকে ৩০ হাজার টাকা চাঁদা নেয়। মধুসড়কের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য শওকত হোসেনের প্লান ছাড়া ৫ তলা বিল্ডিং নির্মানে ১ লক্ষ টাকা চাঁদা আদায়য়সহ একে আজাদ ইকতিয়ারের নিকট থেকে ভয়ভীতি দেকিয়ে দেড় লক্ষ টাকা চাঁদা আদায় করেন কাউন্সিলর আফজাল হোসেন বাবু।

এছাড়াও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্নাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করে বাবু। এসব ঘটনায় ভয়ে অনেকেই মামলা না করলেও নাশকতাসহ তার বিরুদ্ধে কেশবপুর ও যশোর থানায় ৫ টি মামলা রয়েছে। গরু হাটের ইজারা নিয়ে তার কথোপকথনের একটি অডিও ভাইরাল করেও তিনি আলোচিত হয়ে ছিলেন।

ট্যাগস :

কেশবপুরে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩