সংবাদ শিরোনাম ::
কেশবপুরে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ৩ দিনের কৃষক প্রশিক্ষণ সম্পন্ন
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ১১:৫১:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২১৫ বার পঠিত

কেশবপুর উপজেলা বিআরডিবি অফিসের আয়োজনে দারিদ্র বিমোচনের লক্ষে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর আওতায় অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বুধবার ( ১১ অক্টোবর) বিকেলে উপজেলা বিআরডিবি হলরুমে ৪০ জন কৃষক ওই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোর অঞ্চলের উপ পরিচালক কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান, উপজেলা বিআরডিবি অফিসার সুজন চন্দ্র চন্দ,যশোর অঞ্চলের শস্য উন্নয়ন কর্মকর্তা রাহিদুল কবির ও জয়ন্ত কুমার পাল,সাংবাদিক এস আর সাঈদ,সহকারী উপজেলা বিআরডিবি অফিসার আবুল খায়ের, প্রকল্পের ফিল্ড অফিসার মাহবুর রহমান প্রমুখ।
























