সংবাদ শিরোনাম ::
কেশবপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
- আপডেট সময় : ০৯:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

কেশবপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে সোমবার ১৩ নভেম্বর সকালে কেশবপুর পৌরশহরের আলতাপোল মিফতাউল উলুম মাদ্রাসার পূর্ব পাশে কামরুজ্জামান বিশ্বাসের জমি থেকে এ অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।মৃত ব্যক্তিকে কেউ যদি চিনতে পারেন,তাহলে দয়া করে কেশবপুর থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।
থানার ফোন নম্বরে যোগাযোগ করবেন।
মোবাইল: ০১৩২০-১৪৩৩৩৬ (ওসি)।
মোবাইল: ০১৩২০-১৪৩৩৩৭ (ওসি তদন্ত)।
মোবাইল: ০১৩২০-১৪৩৩৪১( ডিউটি অফিসার)।

























