কালুখালীতে ৩০০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৩৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১০৩৪ বার পঠিত

কালুখালী থানা পুলিশের অভিযানে ৩০০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার (১৩ অক্টোবর) রাত ০১.৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, অফিসার ইনচার্জ, কালুখালী থানা, রাজবাড়ী সঙ্গীয় অফিসার ফোর্সসহ কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ডে চেকপোষ্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ আকাশ খাঁন(২২), এর কাছ থেকে ৩০০০(তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
এ সময় গ্রেফতার কৃত আকাশ খানের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয। এ সংক্রান্তে কালুখালী থানার মামলা নং-১৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার কৃত আকাশ খানের পিতা-মোঃ আবু বক্কর খাঁন কালুখালী উপজেলার বেলগাছি গ্রামের বাসিন্দা।

























