ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কালিগঞ্জে র‌্যাবের অভিযান: ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা :
  • আপডেট সময় : ০২:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ২৩৫ বার পঠিত

Oplus_131072

সাতক্ষীরার কালিগঞ্জে র‌্যাবের বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেটের দোতলায় জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই ফেন্সিডিল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—কালিগঞ্জ উপজেলার খামারপাড়া গ্রামের আব্দুল গফফার (৬২), যিনি সানি মার্কেটের কেয়ারটেকার; একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে নৈশপ্রহরী অমল সরকার (৫৫); এবং ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মূল মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)।

র‌্যাব-৬ খুলনা, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় পাচারের উদ্দেশ্যে নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জাহাঙ্গীর হোসেনের দোকানের শাটার খুলে ভেতর থেকে বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

কালিগঞ্জে র‌্যাবের অভিযান: ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক ৩

আপডেট সময় : ০২:৩৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫