ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

কালবোশেখী ঝড়ে উড়ে গেছে স্কুল, সামিয়ানা টাঙ্গিয়ে পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা___

মো:আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩১৫ বার পঠিত

প্রলয়ংকরী কালবোশেখী ঝড়ে উড়ে গেছে স্কুল, সপ্তাহ ঘুরতেই শুরু হয়েছে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। স্কুলের ভিটেতে সামিয়ানা টাঙ্গিয়ে পরীক্ষায় বসেছে কোমলপ্রাণ শিশুরা।

ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পূর্ব ভেঙ্গুরার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে।
গত ১৬ মে ভয়াবহ কালবোশেখী ঝড়ে স্কুলের সবকিছু উড়িয়ে নিয়ে গেছে।

হারিয়ে গেছে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনেক কিছু, এমনকি স্কুলের টিনের চাল, আসবাব পত্র সঠিকভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সাইনবোর্ড কোথায় গেছে, তা এখনো জানা যায়নি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, খোলা আকাশের নিচে সামিয়ানা টাঙানো হয়েছে রোদ থেকে বাঁচার জন্য, আবহাওয়ার কারণে ২টার পরীক্ষা শুরু হয়েছে ১টায়।
স্কুলের মোট ১৩৮ জন শিক্ষার্থী এভাবেই পরীক্ষায় অংশ নিচ্ছে।
স্কুলটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটা শিশু কল্যান ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় বলে জানা গেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সমাজের শ্রমজীবী, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের প্রাথমিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ২০১২ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশুকল্যাণ ট্রাস্টের অধীনে ইসলামপুর পৌর শহরের পূর্ব ভেঙ্গুরা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

প্রথমে ৩০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু করলেও বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৩৮ শিক্ষার্থী অধ্যয়নরত। এছাড়া বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক ও একজন দপ্তরি কর্মরত আছেন। দেখা গেছে। পানির উপর পা রেখে শিশুরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষক এবং শিশুরা দ্রুত স্কুল মেরামতের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।

প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, গত ১৬ তারিখের কালবোশেখী ঝড়ে স্কুলের সবকিছু বিধ্বস্ত হয়ে গেছে, টিনের চাল খুঁজে পাইনি, কিছু বেঞ্চ খুঁজে পেয়ে সেগুলো ব্যবহার করে রোদের মধ্যে তাঁবু টানিয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি।

এ বিষয়ে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মুহা. তানভীর হাসান বলেন,কালবোশেখী ঝড়ে স্কুলটি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়ার সাথে সাথে আমরা উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা ও দুই বান টিন দিয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি জানানো হয়েছে।

পরবর্তীতে কোন অনুদান পেলে দ্রুত তাদের প্রদান করা হবে, স্কুলের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

ট্যাগস :

কালবোশেখী ঝড়ে উড়ে গেছে স্কুল, সামিয়ানা টাঙ্গিয়ে পরীক্ষায় বসেছে শিক্ষার্থীরা___

আপডেট সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩