কানাইপুর ইউপি চেয়ারম্যানের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন এর সঙ্গে কানাইপুরে দ্বায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে কানাইপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা:তামজিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন।
এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য মো:আ: মোতালেব শেখ,সুমন পোদ্দার,ইউপি সচিব ভবেশ কুমার বিশ্বাস,সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক এম শামিম আজাদ,ডা: হুমায়ুন কবীর প্রমুখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো:হারুন অর রশিদ ওহিদ।মতবিনিময় সভায় কানাইপুর ইউনিয়নে স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা করা হয় এবং ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন স্বাস্থ্য সেবায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যথাসাধ্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় কানাইপুর ইউনিয়নে স্বাস্থ্যসেবা,পরিবার পরিকল্পনা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।




















