কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
- আপডেট সময় : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭৫ বার পঠিত

কয়রায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
খুলনার কয়রায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোকলেছুর রহমান মিলন (৩০), উত্তর বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. আলফাজ হোসেন (৩০) এবং বাগালি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হান্নান হোসেন মিন্টু (২২)।
কয়রা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, নাশকতা মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














