ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোস্তাফিজুর রহমান,কয়রা(খুলনা):
  • আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১২ বার পঠিত

Oplus_131072

খুলনার কয়রায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার(১৬ সেপ্টেম্বর) কয়রা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড় এলাকায় অজিয়ার গং এর হরিণের মাংস পাচার সংক্রান্ত ঘটনাটি ধামাচাপা দিতে এবং ওই ঘটনায় গ্রামবাসীরা তাকে সাক্ষী করার কারণে পাচারকারী চক্রটি প্রতিহিংসা পূর্বক তাঁর নাম জড়িয়ে মানববন্ধন করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ ওই সকল ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন,

প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও সুন্দরবনের কাঠ ও প্রাকৃতিক সম্পদ লুটপাটে জড়িত পাচারকারী চক্র অজিয়ার গং তাঁকে হেয় করার জন্য এই মিথ্যা সংবাদ ছড়িয়েছে।

তিনি আরও বলেন,সুন্দরবন রক্ষায় ও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় তিনি সোচ্চার থেকেছেন। এজন্য প্রতিপক্ষের অপশক্তি তাকে টার্গেট করেছে। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতায় প্রকৃত সত্য উন্মোচনের আহ্বান জানান।

ট্যাগস :

কয়রায় চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন,প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫