সংবাদ শিরোনাম ::
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
মো: আলা আমিন - জামালপুর :
- আপডেট সময় : ১২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ২৬০ বার পঠিত

আজ বৃহস্পতিবার সকালে শহরের ফৌজদারী মোড়ে জেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন কর্মসূচীর আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এরপর জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ৭১সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।




















