এ্যাড.আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ করলো মহিলা দল
- আপডেট সময় : ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৩৮ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মো. আসলাম মিয়ার পক্ষে গোয়ালন্দে লিফলেট বিতরণ করেছে মহিলা দল।
রবিবার (২৯ জুন) বিকেলে গোয়ালন্দ পৌরসভার মাল্লা পট্টি ব্রিজ এলাকায় মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মজি, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, সহ-সভাপতি মো. বাবলু, বিএনপি নেতা রফিক বেপারী, মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, লাখি আক্তারসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে পৌরসভার ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে এ্যাড. আসলাম মিয়ার পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে এ্যাডভোকেট আসলাম মিয়া কর্মীদের পাশে ছিলেন। করোনা মহামারি ও অন্যান্য দুর্যোগে তিনি সকলকে আইনি সহায়তা ও মানবিক সহায়তা দিয়েছেন। শুধু দল নয়, সাধারণ মানুষের প্রতিও রয়েছে তার অঙ্গীকার। তারা বলেন, রাজবাড়ী-১ আসনে কর্মীবান্ধব এ নেতাকেই এমপি হিসেবে দেখতে চান জনগণ।




















