এসএসসি ব্যাচ-৯৩ এর মিলনমেলা যেন প্রাণের বন্ধন
- আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৮ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর শহরে, এসএসসি ৯৩ ব্যাচের নানা আয়োজনে, এক প্রানবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজনে মুখরিত ছিল এই ব্যাচ ৯৩ এর মিলনমেলার অনুষ্ঠান।
নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বন্ধু ও বান্ধবীরা অংশ নেয় এই আয়োজনে। বন্ধুরা একই রংয়ের গেঞ্জি পড়ে বিশাল রেলির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে । পরে বিভিন্ন খেলাধুলা, দুপুরের লাঞ্চ, গান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র্যাফেল ড্র। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের।
অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হয়, তিনিই সেই স্কুল বন্ধু। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
দীর্ঘ যুগ পার করে এসএসসি-৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী বন্ধুরা বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা , সাংবাদিক, সরকারি-বেসরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।
এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটির বন্ধুদের ধন্যবাদ জানিয়েছে উপস্থিত সকল বন্ধুরা। তারা সকলেই বলেন, সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা থাকলে, প্রতিবছর এই মিলনমেলা অব্যাহত থাকবে।



















