ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

এসএসসি ব্যাচ-৯৩ এর মিলনমেলা যেন প্রাণের বন্ধন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর শহরে, এসএসসি ৯৩ ব্যাচের নানা আয়োজনে, এক প্রানবন্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাগেশ্বরী প্রশাসন স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজনে মুখরিত ছিল এই ব্যাচ ৯৩ এর মিলনমেলার অনুষ্ঠান।

নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য বন্ধু ও বান্ধবীরা অংশ নেয় এই আয়োজনে। বন্ধুরা একই রংয়ের গেঞ্জি পড়ে বিশাল রেলির মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে । পরে বিভিন্ন খেলাধুলা, দুপুরের লাঞ্চ, গান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে ছিল র‌্যাফেল ড্র। দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের।

অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হয়, তিনিই সেই স্কুল বন্ধু। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠেন। স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে।

দীর্ঘ যুগ পার করে এসএসসি-৯৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী বন্ধুরা বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, পুলিশ কর্মকর্তা , সাংবাদিক, সরকারি-বেসরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটির বন্ধুদের ধন্যবাদ জানিয়েছে উপস্থিত সকল বন্ধুরা। তারা সকলেই বলেন, সকল বন্ধুদের আন্তরিক সহযোগিতা থাকলে, প্রতিবছর এই মিলনমেলা অব্যাহত থাকবে।

ট্যাগস :

এসএসসি ব্যাচ-৯৩ এর মিলনমেলা যেন প্রাণের বন্ধন

আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪