ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

এবার বিএনপি ছেড়ে আ’লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান!

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ১০:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩৬৪ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তেঁতুলতলা বাজার মাঠে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি ও বিশেষ অতিথি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘নতুন এমপি সাহেব ভালো, তাই আমি নিজ ইচ্ছায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছি। আমার খুব ভালোই লাগতেছে।’

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানগুলো করাতে অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানে আগ্রহ দেখা যাচ্ছে। ইতিপূর্বে ১৪জন যোগদান করেছেন। আজ একজন চেয়ারম্যান যোগদান করেছেন। তবে, বিএনপি থেকে তারা যোগদান করলেও আমাদের নজরদারি থাকবে তাদের ওপর। তারা আসলে আওয়ামীলীগকে ভালোবেসে না ভয়ে দলে যোগদান করছেন। যদি ভালোবেসে যোগদান করে থাকে তাহলে আমরা স্বাগত জানাই তাদেরকে।’

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহা আলীর নেতৃত্বে আরও ১৪ জন বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করেছেন।

এবার বিএনপি ছেড়ে আ’লীগে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান!

আপডেট সময় : ১০:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪