ঋণের চাপে রাজবাড়ীর বসন্তপুরে কৃষকের আত্ম-হ-ত্যা
- আপডেট সময় : ১০:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭৩ বার পঠিত

রাজবাড়ীর বসন্তপুরে ঋণের দায়ে গলায়
ফাঁস নিয়ে মো. জলিল শেখ (৫৮) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
রোববার (৩০ আগস্ট) সকালে বসতবাড়ির পেছনে একটি সজিনা গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
নিহত জলিল শেখ বসন্তপুর ইউনিয়নের খলিশা সোনাপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার রাত ১১টার দিকে জলিল শেখ নিজ বাড়িতে ফেরেন। এরপর রাতের কোনো একসময় বাড়ির পেছনে বাঁশঝাড়ের পাশে থাকা একটি সজিনা গাছে উঠে গামছা দিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা করা
হচ্ছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি
জানান।
খবর পেয়ে রাজবাড়ী সদরথানা পুলিশঘটনাস্থলে গিয়ে জলিল শেখের মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী
সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, জলিল শেখ বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছিলেন দীর্ঘদিন ধরে
এসব ঋণ পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন।
এ কারণে বেশিরভাগ সময় তাকে বিমর্ষ থাকতে দেখা যেত ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়দের ধারণা।
রাজবাড়ী সদর থানার পুলিশ কর্মকর্তা
মোস্তাফিজুর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলিল শেখের মরদেহ উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদরহাসপালে পাঠিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের
প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
























